কমলগঞ্জে বিনামুল্য রক্তের গ্রুপ নির্ণয়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

কমলগঞ্জে বিনামুল্য রক্তের গ্রুপ নির্ণয়

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৬:৪৬:০৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিনামুল্য রক্তের গ্রুপ নির্ণয়

কমলগঞ্জে বিনামুল্য রক্তের গ্রুপ নির্ণয়।


কমলগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন রক্তের সন্ধানে মুন্সীবাজার। 

কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার জামিয়া ইসলামিয়া ক্বাওমীয়া দারুল হাদিস মাদ্রাসায় আজ ৩১ (জানুয়ারি) বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মাদ্রাসার প্রায় ৩ শতাধিক ছেলে মেয়ে শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

ক্যাম্পেইনটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত,ভারপ্রাপ্ত সম্পাদক হাম্মাদ কামরান, তানিম, মোয়াজ, অভি, কাওসার, হামজাসহ আরও অনেকে।

আয়োজকরা জানান,তারা উপজেলার বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।

সংগঠনের উপদেষ্টা মইনউদ্দিন আহমেদ বলেন, কমলগঞ্জ উপজেলার যে কেউ এর সদস্য হয়ে পৃষ্টপোষকতায় এগিয়ে আসতে পারেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা