শ্রীমঙ্গলে ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি সজল কান্তি দেব ও সম্পাদক এমাদুর রহমান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি সজল কান্তি দেব ও সম্পাদক এমাদুর রহমান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৬:১৫:৫৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি সজল কান্তি দেব ও সম্পাদক এমাদুর রহমান


শ্রীমঙ্গলে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের  দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল উপজেলা রেফারিজ এসোসিয়েশন এর সভাপতি কবির উদ্দিন সুইট এর সভাপতিত্বে বাফুফের রেফারি মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভা শেষে ভোটের মাধ্যমে সজল কান্তি দেব সভাপতি  ও মো. এমাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সেলু, সহ-সভাপতি সুদর্শন দাশ, অর্থ সম্পাদক কাঞ্চন গৌড়। সদস্যরা হলেন, মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, রুমিম আহমেদ, গৌরাঙ্গ ভৌমিক, উজ্জ্বল পাসী ও শান্ত ভৌমিক। কমিটি গঠনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারি ও বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন সুইটকে যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বাফুফের রেফারি মো: মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে গমন উপলক্ষে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন সুইটকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্টানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, সিরাজুল ইসলাম সেলু, সজল দেব , সুদর্শন দাশ, মো: এমাদুর রহমান, রোমিম আহমদ,কাঞ্চন গৌড়। উপস্থিত ছিলেন মো: কপিল উদ্দিন, উজ্জ্বল পাসী, গৌরাঙ্গ ভৌমিক ও শান্ত ভৌমিক।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা