বড়লেখায় ভুক্তভোগীর ঘুসের টাকা ফেরত দিলেন সিএসআই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বড়লেখায় ভুক্তভোগীর ঘুসের টাকা ফেরত দিলেন সিএসআই

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন

বড়লেখায় ভুক্তভোগীর ঘুসের টাকা ফেরত দিলেন সিএসআই

প্রতিকী ছবি


বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলার আসামির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুস নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে সিএসআই ফখরুজ্জামানের বিরুদ্ধে।

আদালতের গ্রেফতারি পরোয়ানায় ওই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় থানা পুলিশ। ১০ দিন জেল খেটে সোমবার ২৯ জানুয়ারি তিনি জামিনে বের হন।

বুধবার আদালতে গিয়ে মিথ্যা প্রতিবেদন দিয়ে তাকে কেন জেল খাটালেন জানতে চাইলে সিএসআই ফখরুজ্জামান দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া ঘুসের টাকা ফেরত দিয়েছেন।

জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের টুকা গ্রামের নুরুল ইসলামের কাছ থেকে একই গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী আবিদা সুলতানা শারমিন চুক্তিপত্র ও চেক প্রদান করে ২ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে ভুক্তভোগী নুরুল ইসলাম গত বছরের ১৬ আগস্ট প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন। ওই মামলায় ২৩ আগস্ট জামিন নিয়েই তিনি বাদী নুরুল ইসলামের বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর সাজানো ঘটনায় আদালতে একটি মামলা করেন। আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিএসআই ফখরুজ্জামানকে নির্দেশ দেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করেন, আমার মামলায় জামিন নেওয়ার পর আসামি আবিদা সুলতানা শারমিনকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে প্ররোচনা দেন সিএসআই ফখরুজ্জামান। সঠিক প্রতিবেদন দেবেন বলে তিনি আমার কাছ থেকে ৯ হাজার টাকা নেন। পরে বাদী কর্তৃক প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন জমা দেন। তার মিথ্যা তদন্ত প্রতিবেদনে আদালত আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ দিন জেল খেটে সোমবার জামিনে বেরিয়ে আসি।

বুধবার ৩১ জানুয়ারি দুপুরে গিয়ে জানতে চাইলে সিএসআই ফখরুজ্জামান বলেন, আপস-মীমাংসায় বাধ্য করতে আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেন। অবশেষে দুঃখ প্রকাশ করে ঘুসের টাকা ফেরত দিয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই ফখরুজ্জামান জানান, বিষয়টি তিনি ভুক্তভোগীর সঙ্গে নিষ্পত্তি করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা