বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন

বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ।


মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম আয়জুলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোক্তভোগি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, ইউপি মেম্বার তাজুল ইসলাম আয়জুল ইতিপূর্বে কয়েকবার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেও তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না। গত ১৮ জানুয়ারি ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল সমাজসেবা অফিসের ভাতাভোগি প্রতিস্থাপনের জন্য ৪টি মৃত্যুসনদে স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সমাজসেবা অফিস থেকে মৃত্যুসনদগুলো তার নিকট পাঠালে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজসেবা অফিস থেকে দ্রুত ভাতাভোগি প্রতিস্থাপনের কাগজপত্র পাঠাতে বলা হয়। ইউপি চেয়ারম্যানকে না পেয়ে তিনি চেয়ারম্যানের কলামেও নিজের স্বাক্ষর প্রদান করে তা জমা দিয়েছেন। এতে দুষের কিছু দেখছেন না।

ইউএনও নাজরুতুন নাঈম জানান, ইউপি চেয়ারম্যানের এই অভিযোগ এখনও তিনি দেখেননি। অফিস খোলার পর অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা