মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৫:২৫:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১

স্বজনদের আহাজারি - জৈন্তা বার্তা


মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার নামের এক জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ওয়াপদা সড়কের বনবিথী এলাকাশ এই ঘটনাটি ঘটে।

নিহত জনী হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে জনি শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের বনবিথী এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা