জাপানে বিমাবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৯ PM

জাপানে বিমাবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৮:৪৩:১৪ AM

জাপানে বিমাবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

জাপানে বিমাবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ


জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড বলছে, হানেদা বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। যেখানে বিমান দুটির সংঘর্ষ হয়েছে তার পাশেই ট্যাক্সিওয়ে রয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হয়েছে।

এনএইচকে বলছে, বিমান দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে এ ঘটনার পর বিমানবন্দরের চারটি রানওয়ের মধ্যে একটি স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত বন্ধ ছিল।

দেশটির সরকারি এই সম্প্রচার মাধ্যমের প্রচারিত ছবিতে দেখা যায়, তাইওয়ানের ইভা এয়ারওয়েজ (২৬১৮ টিডব্লিউ) ও থাই এয়ারওয়েজের (থাই বিকে) দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে থাই এয়ারওয়েজের বিমানের ডানার অংশ ভেঙে গেছে। ডানার কিছু অংশ টুকরো টুকরো অবস্থায় বিমানবন্দরের রানওয়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

থাই এয়ারওয়েজ বলেছে, থাই বিকের ব্যাংককগামী ফ্লাইটটি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় ইভা এয়ারওয়েজের বিমানের পেছনের অংশের সাথে সংঘর্ষ হয়।


জৈন্তাবার্তা/এমকে