জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১১:০৬:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগামীকাল শনিবার সকাল থেকে একটানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ। তিনি বলেন, জরুরী রক্ষনাবেক্ষন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে ৪টায় কার্যসম্পাদন শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বলে জানান তিনি। 

এম সি