সিলেটে আইজিপিকে অনার গার্ড সালাম প্রদান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সিলেটে আইজিপিকে অনার গার্ড সালাম প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৬:১৬:০৯ পূর্বাহ্ন

সিলেটে আইজিপিকে অনার গার্ড সালাম প্রদান

ছবি সংগৃহীত


সিলেটে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএমকে অনার গার্ড সালাম প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) রাখী রাণী দাসের নেতৃত্বে একটি চৌকস অনার গার্ড দল সশস্ত্র সালাম প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি'র পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত এসএমপি পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, এসএমপি পুনাক সভানেত্রী নাসরিন লায়লা। 

এসময় আরো উপস্থিত ছিলেন কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ সিলেট মো. হুমায়ূন কবীর, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ এসএমপি পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃ্ন্দ এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী