ফের বিয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ AM

ফের বিয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ১২:৪৩:০৩ PM

ফের বিয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি

ছবি সংগৃহীত


সদ্যই সংসার ভেঙেছে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের। তাই বলে দমে যাওয়ার পাত্রী নন তিনি। আবারও বিয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী। এবার ‘ভালো’ স্বামী চাই রাখির। আর সেজন্যই কিনা আজব কাণ্ড ঘটিয়ে বসলেন নিজের সঙ্গে! বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মাথায় ফাটালেন ডিম। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। এরপরই সংসার জীবনে অশান্তি। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় দুজনকে। 

এরই মধ্যে কিছুদিন আগে মাকে হারান রাখি। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে মারধর ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়।

অতীতের তিক্ত সব অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভালো বর চাই’ বলতে বলতেই নিজের মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

এরপরই বিদ্রুপের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আলোচনায় থাকার জন্য রাখির বিভিন্ন সময় উদ্ভট কর্মকাণ্ডের সমালোচনাও করছেন নেটিজেনরা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে