ডলার বিনিময়ের নতুন পদ্ধতি চালু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ PM

ডলার বিনিময়ের নতুন পদ্ধতি চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ১২:২১:০৭ PM

ডলার বিনিময়ের নতুন পদ্ধতি চালু

ছবি: সংগৃহীত


বৈদেশিক মুদ্রা বা ডলার বিনিময়ের নতুন পদ্ধতি ‘কারেন্সি সোয়াপ’ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে কোনও ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার থাকলে তা বিক্রি না করে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ টাকা নিতে পারবে ব্যাংকগুলো। আবার টাকা ফেরত দিয়ে সমপরিমাণ ডলার নিতে পারবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

সার্কুলার অনুযায়ী, ‘কারেন্সি সোয়াপ’ নতুন পদ্ধতিতে সর্বনিম্ন ৫০ লাখ ডলার বা তার সমপরিমাণ টাকা পারস্পরিক বিনিময় করতে পারবে। ‘কারেন্সি সোয়াপ’র মেয়াদ হবে সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ৯০ দিন। মুদ্রা বিনিময়ের এ সুবিধা নিতে হলে আগ্রহী ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি করতে হবে।

চুক্তি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো যেদিন বাংলাদেশ ব্যাংকে ডলার জমা দেবে, ওই দিনের ডলারের বিনিময়মূল্য হিসেবে সমপরিমাণ টাকা পেয়ে যাবে। একইভাবে নির্ধারিত সময় পর টাকা জমা দিয়ে ডলার ফেরত নিতে পারবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ