কুলাউড়ায় পুলিশের খাঁচায় নারীসহ ১২ আসামী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ PM

কুলাউড়ায় পুলিশের খাঁচায় নারীসহ ১২ আসামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৭:৩১:৩১ AM

কুলাউড়ায় পুলিশের খাঁচায় নারীসহ ১২ আসামী

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার পলাতক ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২ জন নারী ও ১০ জন পুরুষ।

শনিবার (৮ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাখাওয়াত হোসেন শিবু, দুলু পাল, জয়নাল আবেদীন, বাবুল মিয়া, আমরুজ আলী, মো. লেবু মিয়া, আছমা বেগম, ফারজানা আক্তার লিলি, জসিম উদ্দিন, মো. ছৈদুর রহমান সাইদুল, বিভাস মৃধা ও শাকিব মিয়া।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। তাদেরকে শনিবার দুপুরে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত