দুই বছরে এফডিসিকে ‘একটু’ এগিয়ে নিয়েছি: নিপুণ
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৪ PM

দুই বছরে এফডিসিকে ‘একটু’ এগিয়ে নিয়েছি: নিপুণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ০১:০৮:০৮ AM

দুই বছরে এফডিসিকে ‘একটু’ এগিয়ে নিয়েছি: নিপুণ

ছবি সংগৃহীত


ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেছেন, দুই বছরের মধ্যে আমরা এফডিসিকে ‘একটু’ এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে বাংলাদেশে বিশাল একটা কিছুর জোয়ার বয়ে যাবে। 

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নিপুণ বলেন, ‘আমি নির্বাচন থেকে যা কিছু বলে এসেছি সেটা কিন্তু আমরা করছি। আগে সিনেমার ফাউন্ডেশনটা নষ্ট ছিল। যা আমরা ঠিক করেছি। সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে।’

সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে এই অভিনেত্রী বলেন, ‘এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।’

সরকারি অনুদানে সিনেমা নির্মাণের বিষয়ে নিপুণ বলেন, 'অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালো ভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টাকা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন।'

এখনকার প্রযোজক ও পরিচালকদের উদ্দেশ্যে এই নায়িকা বলেন, 'আপনারা অনুদানের উপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে আপনাকেও কিছু দিয়ে কাজটি সুন্দর করতে হবে। তখনই একটি ভালো সিনেমা নির্মিত হবে। যার প্রমাণ ‘লাল শাড়ি’।'

উল্লেখ্য, ‘লাল শাড়ি’ সিনেমা তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল, সুমিত, ইমরানসহ অনেকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরুজ্জীবনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
নোংরা পরিবেশ ও পানি সংকটে জনদুর্ভোগ
ছাতকের জাউয়াবাজারে ফের সংঘর্ষ, শতাধিক আহত
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি