সুনামগঞ্জে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সুনামগঞ্জে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০২:৩৬:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


সুনামগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বৃষ্টিতে ভিজে ভাষাশহিদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির মধ্যেই দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এরপর পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ শ্রদ্ধা জানান।

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। 

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও অঙ্গসংগঠন শ্রদ্ধা জানান। সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশের প্রথম প্রহরে বৃষ্টি উপেক্ষা করে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

জৈন্তাবার্তা/এমকে