আগামীকাল শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ঝলক প্রকাশ্যের দিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ PM

আগামীকাল শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ঝলক প্রকাশ্যের দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ০৪:৫২:৪৮ AM

আগামীকাল শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ঝলক প্রকাশ্যের দিন

ছবি সংগৃহীত


বলিউড বাদশার ‘জওয়ান’ সিনেমা সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। কবে দেখা যাবে ‘জওয়ান’-এর প্রথম ঝলক-এমন প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে আসছিল সবার কাছ থেকে। এমনকি ‘আস্কএসআরকে’ -তে এই প্রশ্ন বারে বারে একেবারে স্বয়ং শাহরুখ খানকে করে ফেলেছিলেন অনেকে। এবার জানা গেছে নতুন সিনেমার ঝলক প্রকাশ্যের দিন।

সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে শাহরুখের নতুন সিনেমার একটি মোশন পোস্টার। গনগনে আগুনের আঁচ থেকে আবছা দেখা যাচ্ছে শাহরুখকে। তার চোখে মুখে ব্যান্ডেজ। এই ঝলক শেয়ার করেছেন শাহরুখ নিজেই। সঙ্গে লিখেছেন, ‘আমি পূণ্য নাকি পাপ? আমি আপনিই!’

শাহরুখ জানালেন, ১০ জুলাই অর্থাৎ আগামীকাল মুক্তি পাবে শাহরুখের নতুন ছবির প্রি-প্রিভিউ। আগামীকাল যে ঝলক প্রকাশ্যে আসবে, তাকে নির্মাতারা ট্রেলারের প্রি-প্রিভিউ বলেই উল্লেখ করেছেন। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা। সোশ্যাল মিডিয়াতেও এ খবর শেয়ার করে নিয়েছেন শাহরুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক