সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে চুরি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ১২:২৯:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে চুরি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সরকারি বাসভবনে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ফেব্রিুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ওই বাসার দরজার তালা ভেঙে ভেতরে থাকা আইপিএসসহ ব্যাটারি এবং ভবনের পাশ থেকে পানির একটি পাম্প নিয়ে গেছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এব্যাপারে ওসি মো.শামসুদ্দোহা পিপিএম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তিনি তাঁর সরকারি বাসভবনে থাকেন না। সেটি তালাবদ্ধ ছিল। এছাড়াও উপজেলা পরিষদে নেই কোনা নৈশ প্রহরী। এমনকি সেখানে নেই কোনো সিসি ক্যামেরাও। আর এ সুযোগেই চোরেরা এ চুরির ঘটনাটি ঘটিয়েছে। ইউএনও ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে  উপজেলা পরিষদের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এবিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এম সি