মৌলভীবাজারে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ PM

মৌলভীবাজারে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৫:৩৮:৪৫ AM

মৌলভীবাজারে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

ছবি সংগৃহীত


বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে রোববার সন্ধ্যায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে জয়যাত্রা সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. খালেদ শওকত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন  জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত প্রমুখ ‍।

এই সমাবেশে মৌলভীবাজার জেলা, সকল উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মিরা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। এছাড়া সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগনকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানানো হয় সমাবেশে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত