রাষ্ট্রপতি পদক পেলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রাষ্ট্রপতি পদক পেলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১১:৫২:১১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি পদক পেলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার

রাষ্ট্রপতি পদক পেলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার।


গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ রাষ্ট্রপতি পদক (পিপিএম-সেবা) প্রাপ্ত হন।

গত মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ইং থেকে শুরু হওয়া ‘পুলিশ সপ্তাহে’র প্রথম দিনে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পদক পরিয়ে দেন।

তিনি দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইতিমধ্যেই তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। তার দায়িত্ব পালন কালে সুনামগঞ্জ জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/জেএ