মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে মারামারি, প্রাণ গেল আরেক বৃদ্ধের
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ AM

মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে মারামারি, প্রাণ গেল আরেক বৃদ্ধের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১২:৪৬:৫৫ PM

মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে মারামারি, প্রাণ গেল আরেক বৃদ্ধের

প্রতীকী ছবি


মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মুখলেছুর (৬০) নামের আরেক আহত বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি গ্রামের আছিরমামদের ছেলে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে। মঙ্গলবার (১১ জুলাই) নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান  আব্দুল বাসিত সুজন।

সোমবার নিহত হন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)। 

জানা যায়, গত সোমবার সংঘর্ষের পর স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের ভয়ে আত্মগোপন ছিলেন আহত বৃদ্ধা মুখলেছুর। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মৃত্যু হয় তার। নিহত বৃদ্ধার গ্রামের মালদার পক্ষের লোক বলে জানা যায়।

উল্লেখ্য, গত সোমবার সকালে মসজিদের কাঁঠাল নিলামের বিরোধের জেরে গ্রামে সরাইমরল ও মালদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে এই পর্যন্ত ৪ জন নিহত ও অন্তত ৩০ লোক আহত হয়েছেন বলে জানা গেছে। 

ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান জালিয়ে উভয় পক্ষের ৬ জন আটকে করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

মখলছুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে