কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষেও ঘটনায় নিহত বেড়ে ৪
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ AM

কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষেও ঘটনায় নিহত বেড়ে ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১০:০৮:৩৮ AM

কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষেও ঘটনায় নিহত বেড়ে ৪

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা এবং দাম হাঁকানো নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মুখলেছুর রহমান (৬০)। তিনি হাসনাবাজ গ্রামের আছির মাহমদের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মসজিদে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহতের হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে

সংঘর্ষের দিন নিহত তিন ব্যক্তিরা হলেন- উপজেলার হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

জানা যায়, সোমবার (১০ জুলাই) সংঘর্ষের পর স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের ভয়ে আত্মগোপন ছিলেন আহত বৃদ্ধা মুখলেছুর। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মৃত্যু হয় তার। নিহত বৃদ্ধা গ্রামের মালদার পক্ষের লোক।

উল্লেখ্য, সোমবার সকালে মসজিদের কাঁঠাল নিলামের বিরোধের জেরে গ্রামে সরাইমরল ও মালদার গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে