জৈন্তাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ PM

জৈন্তাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১০:১০:১৮ AM

জৈন্তাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

ছবি সংগৃহীত


জৈন্তাপুর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় দরবস্ত ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

সোমবার (১০ জুলাই) বিকেলে ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, তৃণমুল পর্যায়ে খেলাধুলার মাধ্যমে আমাদের তরুন সমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। তিনি উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান, জালাল উদ্দিন মেম্বার, কয়ছর আহমদ, শাহিন আহমদ, আমিন আহমদ, শাহিনুর রহমান, রুবেল শরিফসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফাইনাল খেলায় দরবস্ত ইউনিয়ন ফতেপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে সমাবেশ করতে না পেরে ১১১ জনকে আ*সামি করে এনসিপি’র মা*মলা
হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক