ফের বাড়ছে সুনামগঞ্জ সুরমাসহ সকল নদ-নদীর পানি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ AM

ফের বাড়ছে সুনামগঞ্জ সুরমাসহ সকল নদ-নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৪:২৯:১৩ AM

ফের বাড়ছে সুনামগঞ্জ সুরমাসহ সকল নদ-নদীর পানি

ছবি সংগৃহীত


বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জ সুরমাসহ সকল নদ-নদীর পানি। পাহাড়ি ঢলের পানিতে ভেসেগেছে জেলাল দোয়ারবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কে পানি উঠায় জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার সকল নদনদীন পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার দুপুর ১২ পর্যন্ত সুরমা নদীর পানি ছাতক পয়েন্ট দিয়ে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর ও শহরের নবীনগরের পয়েন্টে বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচে দিয়ে অর্থাৎ ৭.৭৬ সেন্টিমিটার সমতল  দিয়ে প্রবাহিত হচ্ছে।  গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা। 

আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমাসহ জেলা একাধিক নদীর পানি বিপদসীমা সীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে বৃষ্টিপাত না হলে দ্রুতই পানি নেমে যাবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে