উপশহরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ PM

উপশহরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৮:৪৯:৪৩ AM

 উপশহরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ছবি সংগৃহীত


সিলেট মহানগরীর উপশহর ই ব্লক মেইন রোডে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

এসময় স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপশহর ই ব্লকের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অল্প সময়ের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মানসম্মত শিক্ষা ও দক্ষ যুবশক্তিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি - সিসিক প্রশাসক
হবিগঞ্জে সমাবেশ করতে না পেরে ১১১ জনকে আ*সামি করে এনসিপি’র মা*মলা
হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী