বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল সিলেটে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল সিলেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৮:৫১:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল সিলেটে

ছবি সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান ও আফগানিস্তানের রশিদরা এখন সিলেটে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল বুধবার (১২ জুলাই) দুপুরের দিকে চায়ের রাজধানী সিলেটে পা রাখেন।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ ও আফগানিস্তান দল। আর সে সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার (১১ জুলাই)। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছে ২-১ ব্যবধানে।

বাংলাদেশ দল সিরিজটি হেরেছে। আর সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার টি-টোয়েন্টির জন্য তোড়জোর।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করেই বুধবার (১২ জুলাই) সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। দুপুর ১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাকিব আল হাসান ও রশিদ খানরা।

সিলেটে অবতরণ করার খানিকটা আগেই আসা বৃষ্টি মাথায় নিয়েই এয়ারপোর্টের অদূরে বড়শালা এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে ওঠে দুই দল। দুই টিম আপাতত হোটেলে বিশ্রামে কাটাবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুশীলনে করবে দুই দলই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার (১৪ জুলাই)। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে আগামী শনিবার (১৬ জুলাই) দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী