সিলেটে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ PM

সিলেটে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৯:৫৪:৪৯ AM

সিলেটে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

ছবি সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় ২৫০ বস্তা চিনির চালান জব্দ করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

১২ জুলাই বুধবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো নাটোর সদর থানার হুগলী বাড়ির মৃত বেলাল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসন (৪০) ও বড়লেখা উপজেলার হাটবন্দ গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. জালাল মিয়া (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

তিনি জানান, বুধবার ভোরে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি ফ্রেশ কোম্পানির মোড়কে মৌলভীবাজার যাওয়ার পথে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ জকিগঞ্জ থানাধীন ঘাটের বাজার এলাকা থেকে ট্রাকভর্তি ২৫০ বস্তা চিনিসহ ২জনকে আটক করে।

তিনি বলেন, এ চক্রটি বাংলাদেশি বস্তায় অবৈধভাবে আনায়নকৃত ভারতীয় চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উক্ত বিষয় জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার জকিগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়েছে।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মানসম্মত শিক্ষা ও দক্ষ যুবশক্তিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি - সিসিক প্রশাসক
হবিগঞ্জে সমাবেশ করতে না পেরে ১১১ জনকে আ*সামি করে এনসিপি’র মা*মলা
হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী