ফেবারিট যাকে ইচ্ছা দেন, ‘আমরা সিরিজ জিততে চাই’ : সাকিব
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ফেবারিট যাকে ইচ্ছা দেন, ‘আমরা সিরিজ জিততে চাই’ : সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ০২:০৪:৪৭ পূর্বাহ্ন

ফেবারিট যাকে ইচ্ছা দেন, ‘আমরা সিরিজ জিততে চাই’ : সাকিব

ছবি সংগৃহীত


আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই টি-টোয়েন্টির লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল (শুক্রবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রশিদ খানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান বাহিনী। ম্যাচ শুরুর একদিন আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টিম টাইগার্স অধিনায়ক।

পরিসংখ্যানে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয়বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ দুই দেখায় যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। 

তবে কারা ফেবারিট এটা নিয়ে ভাবছেন না সাকিব। সিলেটে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক জানিয়েছেন ফেবারিট যাদের খুশি দেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই। সাকিব বলছিলেন, 'আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।'

টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায় তত ফলাফল আরও ভালো করে বাংলাদেশ, 'আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।'

সিলেটে টি-টোয়েন্টি সিরিজে বড় বাধা বৃষ্টি। যে কারণে একাদশ নির্ধারণ করার ক্ষেত্রে টস পর্যন্ত অপেক্ষা সাকিবের, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী