সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ১১:৫২:৩২ পূর্বাহ্ন

সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩

সুইডেনে বন্দুক হামলা


সুইডেনে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। খবর এএফপির।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করেন। কাছাকাছি অন্য একটি জায়গা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক কিশোর প্রাণ হারায়। স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গোলাগুলিতে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর আহত হয়েছে। এছাড়া ৪৫ এবং ৬৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারীও আহত হয়েছেন।

হামলার ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত শুক্রবার স্টকহোমে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় আরও তিনজন আহত হয়।

সুইডেনে গত কয়েক বছরে গোলাগুলি এবং বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে ৩৯১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২টিই ছিল প্রাণঘাতী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী