শরিফুলের খেলা নিয়ে সিলেট টেস্টে শঙ্কা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ AM

শরিফুলের খেলা নিয়ে সিলেট টেস্টে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৪:২৭:৪১ AM

শরিফুলের খেলা নিয়ে সিলেট টেস্টে শঙ্কা

ফাইল ছবি


ওয়ানডে, টি-টোয়েন্টির লড়াই শেষে এবার শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে টাইগার পেসার শরিফুল ইসলামের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

লম্বা সময় ধরে টানা খেলার মধ্যে আছেন শরিফুল। 

দলীয় সূত্রে নিশ্চিত হয়েছে, পিঠের ব্যথায় ভুগছেন শরিফুল। ওয়ানডে সিরিজ শেষে সিলেট না গিয়ে ঢাকায় ফিরেছেন শরিফুল। করানো হয়েছে স্ক্যান। যদিও স্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি, তবুও সিলেট টেস্টে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে উড়াল দেবেন শরিফুল। সেখানে যোগ দেবেন দলের সাথে।

লম্বা সময় ধরে টানা খেলার মধ্যে আছেন শরিফুল ইসলাম। এশিয়া কাপ, বিশ্বকাপের পর পরপর দুইটি নিউজিল্যান্ড সিরিজে সব ম্যাচে খেলেছেন শরিফুল। এরপর বিপিএল শেষে শ্রীলঙ্কা সিরিজেও খেলেছেন সব ম্যাচ। টেস্ট সিরিজের আগে এসে বেঁধেছে বিপত্তি।

এছাড়া সিলেটে অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন টাইগার ওপেনার জাকির হাসান। সিলেট টেস্টে তার খেলা না খেলার ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী