পাহাড়ি ঢলে দোয়ারাবাজার প্লাবিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ AM

পাহাড়ি ঢলে দোয়ারাবাজার প্লাবিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০১:৫৪:০২ AM

পাহাড়ি ঢলে দোয়ারাবাজার প্লাবিত

ছবি সংগৃহীত


ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপচে পড়া স্রোতের তোড়ে নদীর দুই তীরের অন্তত অর্ধশত বাড়িঘরে পানি উঠায় অনেক পরিবারের উনুনে হাঁড়ি বসেনি গত দুদিন ধরে। রাস্তা, হাওর, মাঠঘাট ও গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদিপশু পশুপাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন বিপর্যস্ত মানুষজন।

বিশেষত চেলা, মরা চেলা, চলতি, চিলাই খাসিয়ামারা ও চিলাই নদীর পানি বেড়ে সুরমা, বগুলা, লক্ষীপুর, নরসিংপুরসহ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক একর আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন কৃষিজীবী পরিবারগুলো।

এদিকে, পাহাড়ি ঢলে জিরাগাও নদীর পূর্ব পাড়ের অর্ধশতাধিক বসত ঘরে পানি ঢুকে আসবাবপত্র বিনষ্ট হওয়াসহ ভেঙে যাচ্ছে অনেক বসতভিটা। হুমকিতে রয়েছে খাসিয়ামারা নদীর দুই পাড়ের বেড়িবাধ। ইতোমধ্যে সুরমা ইউনিয়নের মহব্বতপুর-রাবারড্যাম রাস্তা রয়েছে হুমকির মুখে। খাসিয়ামারা নদীর দুই কুল উপচে টিলাগাও এলাকায় রাস্তা তলিয়ে যাচ্ছে।

এদিকে চিলাই নদীর বেরীবাধ ভেঙে  উপজেলার বাংলাবাজার-বগুলাবাজার সড়কের চিলাই নদীর রাবারড্যাম্প সংলগ্ন কালভার্টের পাটাতনের নিচের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। বিচ্ছিন্ন হতে পারে বাংলাবাজার টু বগুলাবাজার যোগাযোগ  ব্যবস্থা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু জানিয়েছেন, পাহাড়ি ঢলে বসতঘরে পানি উঠে ক্ষতি হলে ইউপি চেয়ারম্যান মেম্বারদের তা দেখার নির্দেশনা দেওয়া আছে। শিগগির বাংলাবাজার টু বগুলাবাজার সড়কের কালভার্টের পাটাতনের নিচে বস্তা দিয়ে মেরামত করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে