উদ্বোধনের আগেই পর্যটকবাহী হাউসবোট পুড়ে ছাই
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ AM

উদ্বোধনের আগেই পর্যটকবাহী হাউসবোট পুড়ে ছাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৮:০৫:১১ AM

উদ্বোধনের আগেই পর্যটকবাহী হাউসবোট পুড়ে ছাই

ছবি সংগৃহীত


সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউস বোটে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে নেঙর করা অবস্থায় জঙ্গা নামের হাউজ বোটে আগুন লাগে। এসময় বোটে কোনো পর্যটক ছিলেন না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বোট মালিক ঢাকায় থাকায় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। তবে স্থানীয়রা জানিয়েছেন বোটটি নির্মাণ করতে ৪৫ থেকে ৫৯ লাখ টাকা ব্যয় হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লাগে। বোটটি কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের বাসা বাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ ষ্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোটটি জ্বলন্ত অবস্থায় ভাসছে। স্থানীয়ভাবে আরও কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বোটটি আর ব্যবহার যোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে