সাংবাদিক ফাহাদীকে বানিয়াচং প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

যুক্তরাজ্য গমন উপলক্ষে

সাংবাদিক ফাহাদীকে বানিয়াচং প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১২:১০:৩২ অপরাহ্ন

সাংবাদিক ফাহাদীকে বানিয়াচং প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

ছবি : নিজস্ব


যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ফাহাদীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

এসময় প্রেসকাবের পক্ষ হতে সাংবাদিক ফাহাদীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে সহকর্মী ফাহাদীর  প্রবাস জীবন যেন সুন্দর ও সুখের হয় এমন সফলতা কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বিদায়ী সাংবাদিক শেখ জওহর হোসেন ফাহাদী বলেন, আমাকে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদানের জন্য আমি বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকবো। আমি যেনো দেশও জাতির জন্য কল্যাণময় কিছু করতে পারি সেজন্য তিনি সকলের নিকট দোয়ার আহবান জানান।

বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক সাহিদুুর রহমান, আক্তার হোসেন আলহাদী, সুজন মিয়া, আলমগীর রেজা, মাওলানা শেখ বশির আহমেদ।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আকিকুর রহমান রুমন,দেওয়ান সাইফুর রাজা সুমন,শাহ সুমন,খাইরুর ইসলাম রুহেল, মুমিন আহমেদ, ছাব্বির আহমেদ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক