জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ডেঙ্গু রুগী সনাক্ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ডেঙ্গু রুগী সনাক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ডেঙ্গু রুগী সনাক্ত

ছবি সংগৃহীত


সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ডেঙ্গু রুগী সনাক্ত হয়েছে। তারা দুজনই ঢাকা থেকে এসেছেন। তাদেরকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসুলেশন রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল বাতেন। তিনি বলেন, গত মঙ্গলবার শরীরে জ¦র নিয়ে দুই জন রুগী হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের রক্ত পরীক্ষা করে জানা যায় তাদের শরীরে ডেঙ্গু রুগের জীবানো রয়েছে। ডেঙ্গু আক্রান্ত রুগী দুইজই ঢাকা থেকে এসেছেন। তাদের দুই জনই ছাত্র। 

ডেঙ্গু আক্রান্ত মো: জাহিদ বয়স (১৬) সে এস্সসি পরীক্ষা শেষ করে ঢাকা নিলক্ষেত এলাকায় তার ফুফুর বাসায় বেড়াতে গিয়ে ছিল। তার বাড়ী জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কালীপুর গ্রামে। আর একজন কামরান হোসেন (২৫) সেও ঢাকায় লেখাপড়া করে। তার বাড়ী জামালগঞ্জ সদর ইউনিয়নের জামালগঞ্জে। সে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ীতে এসেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল বাতেন জানান, ডেঙ্গু রুগের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই তার পরেও রুগীর লক্ষন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। আমাদের হাসপাতালে দুইজন রুগী চিকিৎসাধীন আছে। তারা প্রত্যেকেই ঢাকা থেকেই এসেছে। এই রুগীদের বেশী করে পানি দিয়েই শরীর মুছতে হবে। ডাবের পানি ও শরবত বেশী করে খাওয়াতে হবে। এই রুগীর বেশীর ভাগই পানি সল্পতার সমস্যা দেখাদেয়। বেশী জ¦র থাকলে পেরাসিটামল টেবলেট সেবন করতে হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী