চুনারুঘাটে নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

ছবি : নিজস্ব


হবিগঞ্জের  চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা  সহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল ) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

আসামীরা  হলেন, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা কাজোয়াবাদ এলাকার মৃত মুনসুর আলীর মেয়ে সাজেনা বেগম (৩৫), একই এলাকার ইউনুস আলীর পুত্র মনির হোসেন (৩০)। এছাড়াও সিআর মামলায় দুজন ও বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত আসামী ৮জন সহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, বুধবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান ।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার