চুনারুঘাটে খড়ের নিছে মিললো ১০ কেজি গাঁজা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

চুনারুঘাটে খড়ের নিছে মিললো ১০ কেজি গাঁজা

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৮:০১:১৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে খড়ের নিছে মিললো  ১০ কেজি গাঁজা


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার  ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের  অন্তর্গত ছয়শ্রী গ্রামে  অভিযান  চালিয়ে  ৮ আমজাদ খান (৪০) নামে এক মাদক  কারবারিকে গ্রেপ্তার  করেছে পুলিশ।  আমজাদ ওই এলাকার  মৃত নমির হোসেনের পুত্র।

পুলিশ জানায় রবিবার বিকেলে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান পাচার করা হচ্ছে। 

এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব সহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায় ।  এসময় আমজাদ হোসেনের  বসত বাড়ির সামনে খড়ের নিছে লুকায়িত তার দেখানো মতে১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,  আটক মাদক কারবারি আমজাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার