ঈদের ছুটিতে ঘুরতে এসে হবিগঞ্জে বাসচাপা ২ বাইক আরোহীর মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে ঘুরতে এসে হবিগঞ্জে বাসচাপা ২ বাইক আরোহীর মৃত্যু

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০৮:১৮:৫৩ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে ঘুরতে এসে হবিগঞ্জে বাসচাপা ২ বাইক আরোহীর মৃত্যু

ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের কামাল মিয়ার ছেলে সজিব মিয়া (২৫) ও একই গ্রামের সালমান মিয়া (২২)। তারা ঈদের ছুটিতে সিলেটে ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, দুইজন আরোহী মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ইউনিক পরিবহনের সিলেটমুখী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

তিনি আরও জানান, মরদেহ দুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার