ঈদের ছুটি শেষে শায়েস্তাগঞ্জ রেলজংশনে কর্মমুখী মানুষের ভিড়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে শায়েস্তাগঞ্জ রেলজংশনে কর্মমুখী মানুষের ভিড়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৭:৪৮:৩৪ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে শায়েস্তাগঞ্জ রেলজংশনে কর্মমুখী মানুষের ভিড়

ছবি: নিজস্ব


ঈদের টানা ৫ দিনের ছুটি শেষে এখন কর্মস্থলে ফিরছে মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন শেষে শুরু হয়েছে আরেক যুদ্ধ, ট্রেন ও বাসে চড়ে কর্মস্থলে ফেরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে কর্মমুখী মানুষের ভিড় বেশি।

ছুটি শেষে সোমবার খুলেছে সরকারি অফিস- আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। তবে কেউ কেউ এখনো অতিরিক্ত ছুটিতে রয়েছেন। স্বাভাবিক কারণেই গতকাল অফিসগুলোতে হবিগঞ্জের তেমন কর্মচাঞ্চল্য দেখা যায়নি। ছিল অনেকটা ঢিলেঢালা ভাব।

সোম ও মঙ্গলবার হবিগঞ্জ বাসস্ট্যান্ড, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরার চিত্র।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, সোমবার ১৫ এপ্রিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চারটি ট্রেন। দিনের পৃথক পৃথক সময়ে শায়েস্তাগঞ্জ থেকে কয়েক হাজার যাত্রী ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।

সোমবার সকালে ১৩০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকামুখী কালনী এক্সপ্রেস। ৪০০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস, বিকেল ৩টা ৪০ মিনিটে ১০০ জন বেশী যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেস এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ১৫০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করে পারাবত এক্সপ্রেস। তবে যাত্রীদের অনেকেই ট্রেনে সিট না পেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে বসে ভ্রমণ করতে দেখা গেছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার