হবিগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক অবমুক্ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক অবমুক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৮:৪৬:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক অবমুক্ত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক অবমুক্ত করা হয়েছে। তবে এর পাহাড়ী নাম কক্কা। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে বণ্যপ্রানীটি অবমুক্ত করা হয়।

এর আগে গত রোববার রাতে শহরের পুরান বাজার বাশহাটা থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে বন বিভাগের লোকজন এটি উদ্ধার করে। ওই ব্যক্তি প্রাণীটিকে বিক্রির উদ্দেশ্যে ৩দিন যাবত লুকিয়ে রেখে ছিল। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, জিয়াউল হক, অনুরঞ্জন অধিকারী।

এ ব্যাপারে হবিগঞ্জের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, তক্ষক মানুষের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার কিছু কিছু অসাধু ব্যক্তিরা তক্ষক চীন, থাইল্যান্ড বিক্রি করে। এসব থেকে কোটি টাকা আয়ও করে। এগুলো থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগের ঔষধের কাচামাল হিসেবে ব্যবহত হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার