দুর্নীতিমুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

দুর্নীতিমুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ১১:৫১:২২ পূর্বাহ্ন

দুর্নীতিমুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলা পরিষদে নির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় তিনি পরিষদে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম তঁাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও জেলা পরিষদের নারী-পুরুষ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে আলাদাভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা পরিষদ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের দাবি জানান। নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার মনযোগ সহকারে সবার কথা শোনে দায়িত্ব পালনে সকলের আন্তরিকত সহযোগিতা কামনা করেছেন।

এর আগে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া সরকারের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প যেন ফলপ্রসু হয় তার প্রতি গুরুত্ব দিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার