হবিগঞ্জে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রজত জয়ন্তীতে এমপি আবু জাহির
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রজত জয়ন্তীতে এমপি আবু জাহির

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৩:১৫:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রজত জয়ন্তীতে এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি ছিলেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়রম্যান আলেয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপনের আশ্বাস দিয়েছেন। এছাড়াও অতীতের ন্যায় এ কলেজে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোঃ ছগির। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও প্রাক্তণ শিক্ষক ফখরুদ্দিন খান পারভেজ।

বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুসলেম উদ্দিন,আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাওয়াত কমিটির আহবায়ক লায়ন মোঃ আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফ-ই রহমান তন্ময়, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ।

দিনব্যাপি রজতজয়ন্তী অনুষ্ঠানে, র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র করা হয়। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রজতজয়ন্তী উপলক্ষে স্মরণিকা ‘স্পিরুলিনার’ মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার