উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুণ: এমপি আবু জাহির
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুণ: এমপি আবু জাহির

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ১২:৫৩:০৫ অপরাহ্ন

উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুণ: এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য বলেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। 

তিনি বুধবার হবিগঞ্জ জেলা পরিষদের মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে একথা বলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার এর সভাপতিত্বে এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।

এমপি আবু জাহির আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছি। এক্ষেত্রে যার যার জায়গা থেকে সততার সাথে সবাইকে শতভাগ দায়িত্ব পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলসহ পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যবৃন্দ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার