জগন্নাথপুরে গৃহবধূ খুন, স্বামী আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ০৭:৩৪:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে রুমি বেগম (৩৮) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে ও গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও (ঢালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুমির স্বামী রূপক মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। রূপক দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ১৩ বছর ধরে রূপক মিয়া স্ত্রী-সন্তান নিয়ে লোহারগাঁও গ্রামের এক লন্ডনপ্রবাসীর বাড়িতে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রূপক মিয়া তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন এবং গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় রূপককে আটক করা হয়।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর বলেন, হত্যায় ব্যবহৃত ছুরি ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে স্বামী রূপককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।


এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী