খাবারের ঘ্রাণ পেয়ে বিয়েতে হাজির হাতির পাল!
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ AM

খাবারের ঘ্রাণ পেয়ে বিয়েতে হাজির হাতির পাল!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ১২:১৮:২০ PM

খাবারের ঘ্রাণ পেয়ে বিয়েতে হাজির হাতির পাল!

ছবি: সংগৃহীত


বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খোলা এক মাঠে বিশাল প্যান্ডেলে। খাসির মাংস, লাউ–চিংড়ি, মসুর ডাল আর আলুর তরকারির পদ রান্না করেছিলেন বাবুর্চি। রান্না শেষে অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এর মধ্যে হঠাৎ একদল অনাকাঙ্ক্ষিত অতিথি এসে হাজির। তাদের দেখে অতিথিদের সরে যেতে বলেন আয়োজকেরা। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর–কনেও।

এ ঘটনা ঘটে রোববার ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে। ওই দিন গ্রামের যুবক তন্ময় সিংহের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মমপি সিংহের।

বর তন্ময় সিংহ বলেন, ‘বিয়ের দিন অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় হাতির গর্জন শুনতে পাই। আগে থেকেই জানতাম যে রান্নার ঘ্রাণ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে। তাই অতিসত্ত্বর খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। ভাতিজার সাহায্য নিয়ে স্ত্রীকে নিয়ে আমিও ঘটনাস্থল থেকে কেটে পড়ি।’

ভারতে সম্প্রতি ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কারণে ঝাড়গ্রাম জেলার সব বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচনের পরেও হাতির ভয়ে স্থগিত বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে পারছেন না জেলার মানুষ।

জানা গেছে, রান্নার ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি। তাই বিয়ের মত সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। তা ছাড়া গ্রামের বিভিন্ন স্থানে দল বেঁধে হাতি ঘুরে বেড়ানোয় ভয়ে কোনো অতিথি বিয়েতে যেতে চাচ্ছেন না।

ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বুনো হাতি দল বেঁধে এ–গ্রাম সে–গ্রাম ঘুরে বেড়াচ্ছে। এতে জঙ্গলভাঙ্গা, কাজলা, কুসুমগ্রামও কলবানি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর