৪৮৬ পায়ের এক ভয়ঙ্কর প্রাণী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ AM

‘লস অ্যাঞ্জেলেস থ্রেড মিলিপেড’

৪৮৬ পায়ের এক ভয়ঙ্কর প্রাণী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ১০:৪৪:৩৭ AM

৪৮৬ পায়ের এক ভয়ঙ্কর প্রাণী

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হাইকিং অঞ্চলে ৪৮৬ পায়ের ভয়ঙ্কর প্রাণী পাওয়া গেল। প্রকৃতিবিদরা একে খুঁজে পান ওই অঞ্চলের ভূগর্ভস্থে।

নতুন মিলিপোড প্রজাতির সর্পিল প্রাণীটি চলে হামাগুড়ি দিয়ে। দেখতে জেলিফিসের মতো স্বচ্ছ। মাটির নিচে চার ইঞ্চি পর্যন্ত গর্ত করতে পারে। মাটির নিচে ঢোকার সময় দেহের ভেতরের সিক্রেট রাসায়নিকগুলো গোপন করে ফেলে। থাকে অন্ধ হয়ে।

অদ্ভুত এ প্রাণীর অস্তিত্ব বৃহস্পতিবার প্রথম প্রকাশ পেয়েছে এপির খবরে।  প্রাণীটি পথ খোঁজার জন্য মাথা থেকে প্রসারিত শিংয়ের মতো অ্যান্টেনার ওপর নির্ভর করে। মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ৪৮৬টি পা দেখা যায়। এন হেলমেটের মতো মাথাটি দৈত্যকার প্রাণীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

গবেষকরা বিভিন্ন প্রজাতির প্রাণীদের অনুসন্ধান করেন। তাদের পাওয়া নতুন প্রজাতিটির আঞ্চলিক নাম দেন ‘লস অ্যাঞ্জেলেস থ্রেড মিলিপেড’।

ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এনটমোলজিস্ট পল মারেক বলেন, নতুন প্রজাতি জানার মাধ্যমে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। গবেষকরা অনুমান করেন, ১০ মিলিয়ন প্রাণী প্রজাতি পৃথিবীতে বাস করে। তবে আবিষ্কৃত হয়েছে মাত্র ১ মিলিয়ন। 

এম সি



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর