জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ১১:১২:৫৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও  আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই ) সকালে উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।

মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) রিপা মনি দেবী।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া,  জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: জুলহাস মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সারী বন বিট কর্মকর্তা আব্দুল খালিক (মনু), উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল। 

এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শ্রীপুর, জৈন্তাপুর রাজবাড়ি ও লালাখাল বিজিবি প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ও স্বাভাবিক থাকায়  পুলিশ প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়। সিলেট তামাবিল রাস্তায় সড়ক দুঘর্টনা রোধ,যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, সিলেট তামাবিল সড়কে লাইসেন্স বিহীন অবৈধ গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং  উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ ও সংস্কার কাজে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আহবান জানানো হয়।  ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার করতে গুরত্ব দেওয়া হয়েছে ।

এম সি



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক