দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ AM

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:০৯:৫০ AM

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য


 জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানকে দলে ফেরানো হয়েছে।

বুধবার (৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানায়।

এ ছাড়া শেষ দুই ম্যাচে দল থেকে শরিফুল ইসলাম, পারভেজ ইমন এবং আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে।

সিরিজের প্রথম তিন ম্যাচে আফিফ ও ইমন স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই তাদের একাদশে রাখা হয়নি। এবার শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকেও তাদের বাদ দেওয়া হয়েছে। আর পেসার শরুফুল ইসলামকে শেষ দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফ উদ্দিন।

সিরিজের শেষ দুইটি ম্যাচ যথাক্রমে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায় এবং পঞ্চমটি সকাল ১০টায় শুরু হবে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির