বিশ্বনাথে আওয়ামীলীগের বিক্ষোভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিশ্বনাথে আওয়ামীলীগের বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৩ ০৭:২০:৫৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে আওয়ামীলীগের বিক্ষোভ

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামাত বিএনপির অরাজকতা, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ  রোববার ( ৩০ জুলাই ) দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। 

আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক