বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ AM

বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ১১:৫৮:৩৬ AM

বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার

ছবি: সংগৃহীত


কয়েক বছর আগেই হেইলিকে বিয়ে করেছেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। মাঝে একবার এই জুটির বোঝাপড়ায় অবনতি হওয়ারও গুঞ্জন পাওয়া যায়। অবশ্য, সেসব গুঞ্জন আর ডালপালা মেলেনি। এবার শোনা যাচ্ছে আবারও না কি বিয়ে করেছেন বিবার।

এই তারকা শিল্পীর বিয়ের কথা শুনে হয়ত হকচকিয়ে যেতে পারেন নেটিজেনরা। কেননা হেইলিকে তো এখনো ডিভোর্স দেননি তিনি, তাহলে কীভাবে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন! মজার ব্যাপার হলো অন্য কোনো নারীকে নয়, দ্বিতীয়বারের মতো আবারও হেইলিকেই বিয়ে করছেন বিবার। কারণ প্রথমবার সন্তানের জন্ম দিতে চলেছেন হেইলি। মূলত এ খুশিতেই ফের বিয়ে করেছেন এই জুটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী হেইলির বেবিবাম্পের ছবি নিজেই শেয়ার করেছেন বিবার। শুধু তাই নয়, খ্রিস্টানমতে ফের ফাদারের সামনে বিয়ে করেছেন জাস্টিন ও হেইলি। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় বিবার ও সেলেনা গোমেজের। লোকে সমালোচনা করে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনার কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে নেন হেইলি।

পরে ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। অবশ্য এবার অনাগত সন্তানের বিষয়ে লুকোচুরি করেননি। 

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু