জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন বদল
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৪ AM

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন বদল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১০:৫১:৫৭ AM

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন বদল

ছবি: সংগৃহীত


জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচ ছিলো সন্ধ্যায়। এবারই প্রথমবারের মতন বাংলাদেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে সকাল দশটায়। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে।

রোববার (১২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি একাদশে তিন বদল এনেছে স্বাগতিক বাংলাদেশ। টানা খেলার মধ্যে থাকা তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম।

এদিকে চতুর্থ ম্যাচে খরুচে বল করা তানজিম হাসান সাকিব ও তানবীর ইসলামের বদলে একাদশে এসেছেন মাহমুদউল্লাহ, সাইফুদ্দিন ও শেখ মেহেদী হাসান।

জিম্বাবুয়েও তাদের একাদশে পেসার রিচার্ড এনগারাভার জায়গায় নামিয়েছে অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামসকে।


বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।


জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাডিওয়ানশে মারুমানি, সিকান্দার রাজা, ক্লাব মাদান্দে, শন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির