তাসকিনের জন্য দল ঘোষণা স্তগিত
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২২ AM

তাসকিনের জন্য দল ঘোষণা স্তগিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৪:৫৭:১৬ AM

তাসকিনের জন্য দল ঘোষণা স্তগিত


জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের জন্য এরই মধ্যে অধিকাংশ দল ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এবারও ব্যতিক্রম। আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকা পাঠালেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। মূলত ইনজুরি ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকায় দল ঘোষণায় দেরি করা হচ্ছে বলে জানিয়েছিল বিসিবি।

অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরের দিকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে।

এর আগে রোববার (১১ মে) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন যে, আজই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। কিন্তু তাসকিন আহমেদের ইনজুরির কারণে দল ঘোষণা একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

রোববার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির আগে পাঁজরে ব্যথা অনুভব করেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে গতকালের ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর তাসকিনের স্ক্যান করা হয়। আজ সেই স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে তারা। সেখান থেকে জানা গেল, তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে।

এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় অর্থপেডিক বিশেষজ্ঞদের মতামত নেবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিশ্বকাপের আগেই তাসকিনের সেরে ওঠার কোনো সম্ভাবনা থাকলে তাকে বিশ্বকাপের দলে রাখা হবে। কিন্তু চিকিৎসকরা যদি জানান যে, কোনো সম্ভাবনাই নেই, সে ক্ষেত্রে বিকল্প চিন্তা করা হবে। গতকাল গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে ক্ষেত্রে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দুজনকেই বিশ্বকাপের স্কোয়াডে রাখা হতে পারে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির