‘নারীদের পোশাক পরে অভিনেতাদের কোলে বসে পড়েন, অশ্লীল কৌতুক’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

‘নারীদের পোশাক পরে অভিনেতাদের কোলে বসে পড়েন, অশ্লীল কৌতুক’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৬:৫১:০৭ পূর্বাহ্ন

‘নারীদের পোশাক পরে অভিনেতাদের কোলে বসে পড়েন, অশ্লীল কৌতুক’

ছবি: সংগৃহীত


‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সুনীল গ্রোভার যেভাবে নিজেকে উপস্থাপন করেন ও যা কিছু করেন সেগুলোকে ভালো চোখে দেখছেন না আরেক কৌতুকাভিনেতা সুনীল পাল। সুনীল পাল বিষয়গুলোকে  ‘অশ্লীল কৌতুক’ বলে আখ্যায়িত করেছেন। 

সুনীল পাল বলছেন, বার বার নারী সাজে অভিনেতাদের কোলে বসে পড়া দেখে ঘৃণার উদ্রেক হয়। নারীদের পোশাক পরে অশ্লীল কথাবার্তা বলেন। তিনি আরও বলেন, সুনীল গ্রোভারকে খুব একঘেয়ে লাগছে। সেই একই জিনিস, কোনো নতুনত্ব নেই! তিনি নিজের কাজ করুন ঠিক আছে কিন্তু অন্যদের যেন জ্ঞান দিতে না যান। 

‘একে তো অশ্লীল, তার ওপর পারফরম্যান্সে কোনো স্বকীয়তা নেই। খুব সস্তার নিদর্শন! মনে হচ্ছে, যেন গত পরশুর রান্না করা বিরিয়ানি আজ খেতে দেওয়া হচ্ছে।’ সুনীল পাল এমন প্রশ্নও তোলেন— নারী সেজে এগুলো কী হচ্ছে? নারীদের পক্ষে এটা কি আদৌ সম্মানের?

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী