নিপুণের রিটের বিষয়ে যা বললেন মিশা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ AM

নিপুণের রিটের বিষয়ে যা বললেন মিশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৪:৫২:২৫ AM

নিপুণের রিটের বিষয়ে যা বললেন মিশা


অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

বৃহস্পতিবার (১৬ মে) সংবাদমাধ্যমে কথা বলার সময় মিশাকে শিল্পীদের সমসাময়িক নানা সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়। একই সঙ্গে অভিনেত্রী, পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের রিটের বিষয়েও জানতে চাওয়া হয়।

উত্তরে মিশা বলেন, পুরনো কিংবা নতুন শিল্পীর মিডিয়ায় কাজে সুযোগ দেয়ার বিষয়টি পুরোপুরি পরিচালকদের ওপর নির্ভর করে। তবে এ সমিতির সদস্যরা কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে। 

মিশা আরও বলেন, নির্বাচনে আমাদের দেয়া ইশতেহারের কথা আমরা ভুলিনি। তাই বাদ পড়া সদস্যদের অবিলম্বে সদস্য পদ ফিরিয়ে দেয়া হবে। আজকের মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে। 

নিপুণের রিটের বিষয়ে প্রশ্ন করার আগেই মিশা বলেন, আমি জানি এখন কোন বিষয়ে প্রশ্ন করা হবে। আমি আগেই বলছি, এ বিষয়ে এখন আমি কিছুই বলতে পারছি না। কারণ বিকেল ৪টায় মিটিং শুরু হবে। সেখানেই সব সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে তাই কিছু বলতে পারছি না।


এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু